রেকর্ড ভাঙলো ভিলিয়ার্স

0

সিটিনিউজবিডি :  ৮ হাজার রানে পা দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির রেকর্ড মুছে দিয়ে নতুন রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক রেকর্ড ভাঙলো ভিলিয়ার্স। বুধবার নতুন একটি রেকর্ডের মালিক হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

রেকর্ডটি হলো- সবচেয়ে কম ম্যাচ  খেলে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করা। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই রেকর্ড গড়েছেন তিনি।

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে ৪৮ বলে ৬৪ রান করেছেন ভিলিয়ার্স। সেই সুবাদে নিজের ১৮২তম ইনিংসে ৮ হাজার রান পূর্ণ করার কৃতিত্ব দেখিয়েছেন ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, হাফসেঞ্চুরি ও দেড়শত রানের মালিক ভিলিয়ার্স। এই ম্যাচে তিনি ব্যাট করতে নেমেছিলেন ৭ হাজার ৯১৮ রানের সংগ্রহ নিয়ে।

সৌরভ গাঙ্গুলি তার ২০০তম ইনিংসে ৮ হাজার ওয়ানডে রানের মাইলফলক স্পর্শ করেছিলেন; ১৩ বছর আগে। এতদিন এটাই ছিল ওয়ানডেতে কোনো ক্রিকেটারের সবচেয়ে কম ইনিংসে ৮ হাজারী রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড। এক যুগের বেশি সময় পর তাই রেকর্ড বই থেকে গাঙ্গুলির নাম মুছে দিয়েছে ভিলিয়ার্সের ব্যাট।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার ওয়ানডে রান সংগ্রহের ক্ষেত্রেও গাঙ্গুলির রেকর্ড ভেঙেছিলেন ভিলিয়ার্স।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.