আবারও বাড়তে চলছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

0

সিটিনিউজবিডি :  আবারও বাড়ছে  বিদ্যুৎ ও গ্যাসের দাম।  এমন কথা জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ।  আজ (বৃহস্পতিবার) বিকেলে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে জানান, তিনি।

এদিকে আবাসিকসহ অন্য ক্ষেত্রে বাড়লেও সেচের ক্ষেত্রে দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিইআরসি’র একটি সূত্র। এছাড়া সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম অপরিবর্তিত থাকতে পারে বলেও জানা গেছে। তবে বাকি ক্ষেত্রগুলোয় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই মূল্য কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিইআরসি সূত্র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.