সিটিনিউজবিডি : নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রেলগেইট এলাকায় অগ্নিকাণ্ডে জানু মিস্ত্রির মালিকানাধীন অটোরিকশার গ্যারেজ পুড়ে গেছে। বুধবার রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক এম এ মালেক জানান, মুরাদপুর রেলগেইট এলাকায় জানু মিস্ত্রির অটোরিকশার গ্যারেজে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও বায়েজিদ ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ হাজার টাকা।
