সিটিনিউজবিডি : চট্টগ্রাম ডবলমুরিং থানার হিজড়া পাড়া এলাকায় আক্কাস উদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আক্কাস ডবলমুরিং থানার মান্নান কলোনি এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। তার বাড়ি নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ এলাকায়।
ডবলমুরিং থানার সহকারী উপ পরিদর্শক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘দুর্বৃত্তরা মান্নান কলোনিতে আক্কাসকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
