চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বায়োজিদ থানার বালুচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত পৌনে ১টার দিকে বালুচড়া এলাকায় নগরী থেকে হাটহাজারীমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার (চট্টগ্রাম-থ ১১০৮৯৮) সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বায়োজিদ থানার এসআই নূরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.