চট্টগ্রাম ওয়াসায় বিশ্ব পানি দিবস উদযাপন

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বিশ্ব পানি দিবস-২০১৮ উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় র‌্যালী এবং সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “পানির জন্য প্রকৃতি ”।

বিশ্বপানি দিবসের আলোচনা সভায় বক্তারা নিরাপদ পানির উৎস সমূহ সংরক্ষণ এবং পানির ব্যবহারে সচেতন হওয়ার বিষয়ে গুরুতা¡রোপ করেন। সভায় চট্টগ্রাম ওয়াসার বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সমূহের সমাপ্তিতে ভূ’ উপরিস্থ পানি ব্যবহার করে ভ’গর্ভস্থ পানির ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন , অর্থ) ,সচিব ,বানিজ্যিক ব্যবস্থাপক সহ চট্টগ্রাম ওয়াসার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.