৭১ এর নারী নির্যাতনকারীরা এখনও বেঁচে আছে: হাসিনা মহিউদ্দিন

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে বাস্তব সত্য। এই সত্যকে ঢেকে রাখা যাবে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ জেগে উঠেছে। উন্নয়নের সর্বক্ষেত্রে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

তিনি ২৬ মার্চ বিকেলে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।

তিনি আরো বলেন, দলের ভেতরে বিভীষণ আছে, হাইব্রীড আছে এদেরকে ঝেটিয়ে বিদায় করতে হবে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হানাদার পাকিস্তানী বাহিনীকে যারা সহযোগিতা করে গণহত্যা চালিয়েছে, নারী নির্যাতন করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে, স্বাধীনতার ৪৭ বছর পরও তারা এখনও বাংলাদেশে মাটিতে বসবাস করছে- এই গ্লানিতে আমাদের বুক ফেটে যায়।

জননেত্রী শেখ হাসিনা আজ ৭১’র মানবতা ও সভ্যতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করে তাদের শাস্তি নিশ্চিত করছেন। ঠিক এই সময়ে তাদের রক্ষায় বেগম খালেদা জিয়া দেশকে আবারও পাকিস্তান বানাতে চান। আমরা মায়ের জাতি। তা কখনো হতে দেব না। আমরা মা বোনরাই পারি আমাদের সন্তানদের ৭১ এর ঘাতকদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার সাহস জোগাতে।

সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আনজুমান আরা চৌধুরী আনজী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মো: সেলিম, এম এ মোতালেব, মো: ফজলুল হক ছিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদিকা মালেকা চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদিকা বিলকিছ কলিমউল্লাহ, ধর্ম সম্পাদক আয়েশা আলম, শ্রম সম্পাদক লায়লা আক্তার, বন ও পরিবেশ সম্পাদক হুরে আরা বিউটি। আরো বক্তব্য রাখেন ফাতেমা আক্তার, অধ্যাপক শিরীন আক্তার, জিন্নাত বেগম, ঝর্ণা বড়–য়া, রেণুকা আক্তার, শাহীন ফেরদৌসি, শবনম ফেরদৌসী, হোসনে আরা পারু, জান্নাতুল ফেরদৌস, শিল্পী, রীতা চৌধুরী, ফারহানা আফরোজ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.