দেশ ছাড়ার আগেই সুখবর পেলো বাংলাদেশ

0

সিটিনিউজবিডিঃ  সব ঠিক থাকলে আগামী মাসে ৩ তারিখ বিশ্বকাপ বছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ দল  দেশ ছাড়ার আগেই জানা গেলো এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিলে জেডিনাক। কারণ, তিনি হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর আগেই আরো একটি সুখবর পেল বাংলাদেশ। শুধু জেডিনাক নয়, আরো দুই অস্ট্রেলিয়ার খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পাস্তেকোগ্লু। আরো জানানো হয়, জেডিনাকের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ খেলোয়াড় টিম কাহিল। ইনজুরি থেকে সেরে না ওঠায় বাংলাদেশ বিপক্ষে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড রবি ক্রুজ ও স্ট্রাইকার টমি জুরিচ। ক্রুজ জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেন। আর জুরিচ খেলেন নেদারল্যান্ডসের ক্লাব রোডা জেসির হয়ে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.