আয়কর দিবস উপলক্ষ্যে রচনার আয়োজন

0

সিটিনিউজবিডি :   আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর শিক্ষায় শিক্ষিত সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষা গ্রহণকালে আয়কর বিষয়ক ধ্যান ধারণা দিতে এ আয়োজন করা হচ্ছে।

আয়কর বিভাগ সূত্র জানায়, আয়কর দিবসের মূল লক্ষ্য, জনগণের মাঝে আয়কর বিষয়ক সচেতনতা তৈরি, আয়কর প্রদানে উদ্বুদ্ধ করা ও আয়কর সেবা সম্পর্কে অবহিত করা। জনগণের মাঝে আয়কর সংক্রান্ত ধ্যান ধারণার উন্নয়ন, বিকাশ এবং আয়করের অনুকূল পরিবেশ সৃষ্টি ও করের অংশীদারিত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই ‌আয়কর দিবসের লক্ষ্য।

সূত্র জানায়, ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে রচনা প্রতিযোগিতা হবে। ‘ক’ বিভাগে ‘আমরা কেন আয়কর দেব?’ শিরোনামে সর্বোচ্চ ৫শ শব্দে ষষ্ঠ-দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ‘খ’ বিভাগে ‘বাংলাদেশের উন্নয়নে আয়করের ভূমিকা’ বিষয়ে সর্বোচ্চ ৭শ শব্দে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে।

আগামী ১৫ অক্টোবরের মধ্যে রচনা পাঠাতে হবে, ঠিকানা: কর কমিশনার, কর অঞ্চল-১১, ৯ তোপখানা রোড (তৃতীয় তলা), ঢাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড দেয়া হবে। প্রথম স্থান অধিকারী প্রতিযোগী ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকার প্রাইজবন্ড পাবে।

দ্বিতীয় স্থান অধিকারী পাবে, ক্রেস্ট, সনদপত্র ও ১৫ হাজার টাকার প্রাইজবন্ড। তৃতীয় স্থান অধিকারী ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড পাবে।

এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে সনদপত্র ও ৩ হাজার টাকার প্রাইজবন্ড দেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.