৭৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

0

নিজস্ব প্রতিবেদক::বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেকস্থ ক্যাফে আল মক্কা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪,০০০(চুয়াত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি যাত্রীবাহী টাটা সাথী (লেগুনা) গাড়ী উদ্ধার সহ ০১ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নাম মোঃ জাফর আলম(৩১)। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালীর মৃত শফিকুর রহমানের ছেলে।

১ এপ্রিল তারিখ রাত ১০.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন ও পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মাহবুবুল আলম এর নেতৃত্বে¡ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেকস্থ ক্যাফে আল মক্কা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭৪,০০০(চুয়াত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি যাত্রীবাহী (লেগুনা) গাড়ী সহ ০১ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১) মোঃ জাফর আলম(৩১) কে জিজ্ঞাসাবাদে তাহার এবং পালিয়ে যাওয়া ব্যাক্তিদের উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর প্রকৃত মালিক ২) আকমল হোসেন, ৩) সরোয়ার আলম ৪) লুৎফর রহমান, ৫) আব্দুল্লাহ ৬) রবিউল ইসলাম‘গন সহ টেকনাফ হতে তাহার চালিত যাত্রীবাহী (লেগুনা) গাড়ীতে বহন করে বিক্রয় করার জন্য চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে আসছিল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.