সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওয়ালটন পণ্যের কারখানার সন্ধান, নকল ওয়ালটন ও মার্সেল পণ্য উদ্ধার এবং চারজন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে হালিশহর থানাধীন ফকির গলি বসুন্ধরা আবাসিক এলাকা হতে ৬৬ পিস নকল ওয়ালটন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ও ১২ (বার) টি নকল মার্চেল অটোমেটিক ভল্টেজ স্ট্যাবিলাইজার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ঃ ১। আশরাফুল ইসলাম বাবু(২৫), পিতা-নজরুল ইসলাম, মাতা-ইয়াসমিন সাং-আব্দুলপাড়া, নজরুল ইসলামের বাড়ি, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আরিফ(৩০), পিতা-আব্দুর রহমান, মাতা-সুফিয়া বেগম, সাং-খলিসাডুলী, গাজী বাড়ি, থানা ও জেলা-চাঁদপুর, ৩। মোঃ মহিন উদ্দিন(২৪) পিতা-মোঃ আলী, মাতা-দিলুয়ারা বেগম সাং-খায়রুল প্রধানীয়া বাড়ি, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, ৪। আবুল খায়ের(২২) পিতা-মোঃ আবুল কালাম, মাতা-রহিমা বেগম সাং-মন্দবাগ, খন্দকার বাড়ি, থানা-কসবা, জেলা-বাক্ষণবাড়িয়া, সকলেই বর্তমানে-মধ্যম রামপুর, ফকির গলি, নুর জাহান ভিলা, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় পলাতক আসামী মোঃ আব্দুল কাদের(৪০), পিতা-মৃত আব্দুল বাতেন সাং- মধ্যম রামপুর, ফকির গলি, নুরজাহান ভিলা, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম সহকারে তারা বর্নিত বাড়িটিতে ওয়ালটন, মার্সেল সহ বিভিন্ন ব্রান্ডের নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার, নকল আইপিএস তৈরী করে আসল বলে বাজারে বিক্রি করে আসছিল।
নকল পণদ্যগুলো অত্যন্ত নিন্মমানের। আসল ওয়ালটন পণ্যের থেকে অনেক কমদামে এ সকল পণ্য বাজারজাত করা হয়। এ সকল নকল ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহারে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা থাকে।গ্রেফতারকৃত ও পলাতক আসামীগণের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
