উখিয়ায় মোটর সাইকেল ও পাজারোর মুখামুখি সংঘর্ষে নিহত ২

0

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার):: কক্সবাজারের উখিয়ার  উপকুলীয় জালিয়া পালং ইউনিয়নের পাটুয়ার টেক এলাকায়  একটি প্রাইভেট পাজরোর ধাক্কায় দু মোটর সাইকেল অারোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ককসবাজারের রামু উপজেলার মিঠাছড়ি এলাকার রফিক অাহম্মদের ছেলে জুবাইরুল ইসলাম চেীধুরী (২৬) ও মহেশখালী উপজেলার বড় মহেশখালী  বড় ডেইলের শাকের উল্লাহ (২৭)। নিহতরা অান্তর্জাতিক  খাদ্য সংস্থার কর্মী। গুরুত্বর  অাহত অারিফুল ইসলাম (২৮)।

উখিয়া থানাধীন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল ইসলাম বলেন বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে উখিয়া-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে একটি প্রাইভেট পাজারোর সাথে মোটর সাইকেলের মুখুমখি সংঘর্ষ হয়।

এতে সাইকেল আরোহী জুবাইরুল  (২৬) ঘটনাস্থলে মারা যায়।  গুরুত্বর অাহত শাকের  ও অারিফ কে ককসবাজার  সদর হাসপাতালে  নেওয়া হয়েছে। হাসপাতালে শাকের  মার যায়। ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.