নীলুফার কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী

0

সিটি নিউজ ডেস্ক :  বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগর’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নীলুফার কায়সার এর ৯ম মৃত্যুবার্ষিকী বৃহস্পিতবার ৬ এপ্রিল । এই উপলক্ষে মরহুমের চন্দনপুরাস্থ বাড়ীতে কবর জেয়ারত ও মিলাদ মাহফিল, কবরে পুষ্পদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আনোয়ারায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও মরহুমার বাপের বাড়ি ফটিকছড়ি, ধর্মপুর আলহাজ্ব মুন্সী আলীমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে নারীদের সচেতনতা ও পরীক্ষণমূলক মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, নীলুফার কায়সার খান বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সার এর সহধর্মিনী ও বর্তমান সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এর মা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.