দক্ষিণ চট্টগ্রামবাসীর দুর্ভোগ প্রধান সড়কে হাট বাজার ও যানজট

0

কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী  :  দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতুর পর থেকে যানজটে কবলে পড়তে হয় দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের যাত্রীদের। কর্ণফুলী সেতু এলাকার উভয় পাড়ে যাত্রীদের যেই সময়টুকু ব্যয় হয় এবং যানজটের কবলে পড়ে শুরু থেকেই এ ব্যাপারে অসংখ্য লেখালেখি হলেও সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে দক্ষিণ চট্টগ্রামগামী যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। বাঁশখালী ও আনোয়ারা প্রধান সড়কেটি সরু হওয়ায় এবং প্রধান সড়কের উপর বেশ কয়েকটি হাটবাজার এবং অবৈধ গাড়ীর পার্কিং থাকায় প্রতিনিয়ত যানজট লেগে আছে।

অপরদিকে বর্তমানে আনোয়ারার প্রধান সড়কটি অসংখ্য গর্তে পরিণত হওয়ায় নানা ভাবে দুর্ঘটনা সহ যাত্রীদের ভোগান্তি হচ্ছে আনোয়ারার চাতরী চৌমুহনী বিগত দিনে যানজট নিরসনের লক্ষ্যে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ পূর্বক অনেক বিশাল করা হলেও বর্তমানে সেই পূর্বের ন্যায় যানজট লেগে আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও ঐ উচ্ছেদকৃত জায়গায় বর্তমানে অবৈধ গাড়ীর পার্কিং ও নানা ধরনের দোকানপাট বসায় যানজটে দুর্বিসহ রূপ যেন চরম আকার ধারণ করেছে। তাছাড়া সরকারহাট এলাকায় সপ্তাহে যে কয়েকদিন গরুর হাট বসে ঐ সময়ে দীর্ঘ যানজটের কবলে পড়তে হয় সকল ধরনের যানবাহনকে।

এছাড়া বাঁশখালীর একমাত্র সড়ক হওয়ায় এবং সড়কের দুইপাশে অসংখ্য স্থাপনা ও সরু সড়ক হওয়ায় যাতায়াতে নানা ভাবে যানজটে পড়তে। পুকুরিয়া চৌমুহনী থেকে শুরু করে বাঁশখালীর সর্বশেষ সীমান্ত পুঁইছড়ি প্রেম বাজার পর্যন্ত প্রধান সড়কের উপর অসংখ্য বাজার বসে প্রতিদিন। তাছাড়া বাণীগ্রাম বাজার, গুনাগরী খাসমহল, রামদাশ মুন্সির হাট, বৈলছড়ি বাজার, সাহেবের হাট, চেচুরিয়া বাজার, জলদী মিয়ার বাজার, উপজেলা সদর জলদী, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার ও প্রেম বাজার এলাকায় প্রতিদিন রাস্তার উপর হাট বসে। তাছাড়া চাম্বল বাজারের দক্ষিণ পাশে ৭/৮টি গাড়ির গ্যারেজ প্রধান সড়কের উপর গাড়ি রেখে তা মেরামত করায় এই এলাকাটি অবৈধ গ্যারেজ হিসেবে পরিণত হয়েছে। চাম্বল বাজারের দক্ষিণের দীর্ঘদিন যাবৎ প্রদান সড়কের উপর দীর্ঘ এলাকা জুড়ে রাস্তার উপর পার্কিং করে গাড়ি মেরামত করায় একদিকে সড়কের সীমাহীন ক্ষতি সাধন হচ্ছে। অপরদিকে সাধারণ জনগণ যানজটের ভোগান্তির শিকার হচ্ছে।

সর্বস্তরের জনগণ বাঁশখালীর প্রধান সড়কটি প্রশ্বস্ত করার জন্য বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বাঁশখালী একমাত্র প্রধান সড়কটি এতই সরু যে ২টি গাড়ি ক্রস করা দুর্বিসহ হয়ে পড়ে।

অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকরা প্রতিনিয়ত নানা ভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়। বাঁশখালীর প্রধান সড়কের অবৈধ যানজট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বাঁশখালীর সর্বস্তরের জনগণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.