উখিয়ায় দুই অপহরণকারী আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

0

শহিদুলইসলাম,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় অপহরণকারীরা মুক্তিপণের জন্য আটকে রাখা এক ভিকটিমকে উদ্বার করেছে উখিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার একটি টেইলারিং দোকান থেকে অপহৃত নুর মোহাম্মদকে উদ্বার করেছে পুলিশ। এসময় অপহরণের অভিযোগে ২ জনকে আটক করে।

জানা যায়, থাইংখালী এলাকার শেখ হাবিব মেম্বারের পুত্র মুহাম্মদ রাসেল (২৮) একই ইউনিয়নের রহমতের বিল গ্রামের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে মো: হারুন গত ১৭এপ্রিল পালংখালী এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল ওরফে সোনা মিয়ার ছেলে নুর মোহামদকে মুক্তিপণের জন্য আটক রেখে ২দিন ধরে নির্যাতন করে আসছিল।

পারিবারিক সূত্র জানায়, ভিকটিম নুর মোহামদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল অপহরণকারিরা ছিনিয়ে নেয়। ভিকটিমের স্বীকারোক্তি মতে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত মো: রাসেলও মো: হারুনকে আটক করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় উখিয়া থানায় মামলা  প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.