নগরীতে বাস উল্টে আহত ৪

0

নিজস্ব প্রতিবেদক:: নগরীর লালদীঘি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে চার যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন আনোয়ার হোসেন (৬৫), শহিদুর (৪৫), রাজিব (২২) ও মামুন (৩২)।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বিষয়টি ফোনে জানান। তিনি বলেন, ‘লালদীঘির উত্তর পার এলাকায় শহর এলাকার ৬ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়।  এতে  বেশ কয়েকজনযাত্রী  আহত হয়। তাদের মধ্যে চার যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন থেকে চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভোর থেকে খুবই প্রতিযোগিতা দিয়ে দ্রুত বেগে গাড়ি চালায় বাস চালকরা। কার আগে কে যাত্রী নিবে সে প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এ সব বাসের বেশির চালক  কিশোর, অনভিজ্ঞ ও লাইসেন্সবিহীন। অনেক সময় প্রাপ্ত বয়স্ক চালকরাও এ সব কাজ করে থাকে। ভোরে রাস্তায় পুলিশ না থাকায় সারা রাস্তায় চালকদের প্রতিযোগিতা দেখা যায়।এ সব কারণে ঘটে নানা দুর্ঘটনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.