মহাসড়কে ১৪ পয়েন্টে বসবে ওয়াচ টাওয়ার

0

সিটিনিউজবিডি :   আসন্ন ঈদুল আজহা সবাই যাতে নির্বিঘ্নে পালন করতে পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । মহাসড়কের যানজটপ্রবণ ১৪টি এলাকায় ওয়াচ টাওয়ার বসানো হবে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, ‘রাজধানীসহ সারা দেশে যান চলাচল নিয়ন্ত্রণসহ নিরাপত্তায় নিয়োজিত থাকবে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও র্যা ব। যখন যেখানে প্রয়োজন সেখানে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। নৌপথে নৌপুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী কাজ করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কোনো ধরনের নাশকতা যাতে না ঘটে, সেই ব্যাপারে গোয়েন্দা সংস্থা, র্যা ব তৎপর থাকবে। হাটগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জাল নোট শনাক্তের জন্য মেশিন রাখা হবে। পশুরহাটে ইজাদাররা নিজ দায়িত্বে সিসি ক্যামেরা বসাবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘বিজিএমই ও বিকেএমইকে পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। যাতে শ্রমিরা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারেন। এ বিষয়ে বিজিএমই ও বিকেএমইর নেতাদের সঙ্গে একট বৈঠক করা হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.