চট্টগ্রাম উত্তর দক্ষিণে বিএনপির স্থবিরতা

0

গোলাম শরীফ টিটু :   চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে। দক্ষিণের কমিটি পুর্নাঙ্গ হলেও মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। সাধারন সম্পাদক গাজী শাহজাহান জুয়েল স্বপরিবারে থাকেন কানাডায়। কমিটি গঠনের পর কোন কর্মসুচীতে তাকে দেখা যায়নি। ২০১৪ সালে গঠিত উত্তরের আহবায়ক কমিটি ৫৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার কথা থাকলেও ১৬ মাসেও তা হয়নি।

উত্তর ও দক্ষিনের অনেক নেতা এলাকা ছাড়া মামলা ও হামলার ভয়ে। পলাতক নেতাকর্মীরা বাড়িঘরে আসতে পারছে না। অভ্যন্তরীন দ্বন্দ্ব ও গ্রুপিং এর জের ধরে এক পক্ষের অবস্থান পুলিশকে জানিয়ে দেয় অপর পক্ষ। যে কারনে উত্তর দক্ষিন দুই মেরুতে ঝিমিয়ে পড়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতি। ভিতরে ভিতরে ঘটছে মেরুকরন। কোন্দল গ্রুপিং বিস্তৃতি লাভ করেছে তৃনমুল পর্যায়েও। কেও কাউকে মানছে না।

এক গ্রুপ অপর গ্রুপকে সরকারের দালাল আখ্যা দেয়ার ঘটনাও ঘটছে। একজন প্রবীন নেতা জানান. কাগুজে কমিটি দিয়ে এর চেয়ে বেশি হয় না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.