নাবিলার গায়ে হলুদ

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী নাবিলা বিয়ে করছেন তার ছোটবেলার বন্ধু জুবায়দুল রীমকে। গতকাল ২৩ এপ্রিল ছিল দুজনের গায়ে হলুদ। আগামী ২৬ এপ্রিল নাবিলার বিয়ে।

গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে রাত ৯টার দিকে বর রীম তার সাজানো বাইকের পেছনে বসিয়ে কনে নাবিলাকে হলুদের মঞ্চে নিয়ে আসেন। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল ‘আয়নাবাজি’ ছবির ‘লাগ ভেল্কি লাগ’ গানটি। দুজনেই কালো সানগ্লাস পরে হাসিমুখে নেচে নেচে মঞ্চে গিয়ে বসেন।

হলুদ-সন্ধ্যায় একের পর এক নাচ চলতে থাকে। এরপর একটি ছোট্ট নাটিকার মাধ্যমে নাবিলা-রীমের প্রেমের ঘটনাটা তুলে ধরেন নাবিলার ছোটবোন ওয়াফা আর তার বন্ধুরা।

আগামী ২৬ এপ্রিল মহাখালির রাওয়া কনভেনশন সেন্টারে হবে নাবিলা-রীমের বিয়ে।

তারকাদের বিয়ে নিয়ে প্রায়শই লুকোছাপা হয়। কিন্তু নাবিলা ঘোষণা দিয়েই পছন্দের পাত্র জুবায়দুল হক রীমকে বিয়ে করছেন। অনুষ্ঠানের পরদিন নবদম্পতি উড়াল দেবেন ম্যানচেস্টারে। তবে হানিমুনে নয়, বরং পাত্র জুবায়দুলের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই যাচ্ছেন নাবিলা। এমনটাই জানিয়েছেন তিনি।

পাত্র জোবায়দুল হক মডেল ও অভিনেত্রী নাবিলার পূর্ব পরিচিত। তবে তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে চাকরি করেন। দুজনের শৈশব কৈশোর কেটেছে সৌদি আরবে। তখন থেকেই প্রেমের শুরু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.