নেভাল এভিনিউতে সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নেভাল এভিনিউ ত্রিভুজ চত্বরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৪ এপ্রিল) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে পশ্চিম দক্ষিণ কর্নারে উদ্বোধন করা হয়।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু, দৈনিক আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক প্রথম আলো পত্রিকার বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক পূর্বকোণের ডেজী মদুদ, চসিক প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, বার্জার পেয়েন্টস বাংলাদেশ লি: এর জেনারেল ম্যানেজার মার্কেটিং সাদেক নেওয়াজ, রিজিউনাল ম্যানেজার নজরুল ইসলাম, হেড ইন্ডষ্ট্রিয়াল সৈয়দ মোহাম্মদ নাসিমসহ চট্টগ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সৌন্দর্যবর্ধন প্রকল্পটি ব্যবস্থাপনায় ছিলেন বার্জার পেয়েন্টস বাংলাদেশ লি: এবং সার্বিক তত্ত্বাবধানে পার্ল কমিউনিকেশনস প্রাইভেট লি:। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধন প্রকল্পটি বার্জার পেয়েন্টস বাংলাদেশ লি: রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করবে। এ প্রকল্প উদ্বোধন উপলক্ষে মেয়র বলেন, নান্দনিক নগর গড়ে তোলার লক্ষে সৌন্দর্যবর্ধন কার্যক্রম করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করছে চসিক। ছোট ছোট কাজের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। তিনি এ সকল কার্যক্রমে কর্পোরেট হাউজগুলো সহযোগিতা করার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.