চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি ট্রান্সফরমান ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ (রোববার) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রটির পরিচালক ভুবন বিজয় দত্ত।

এরপর থেকে বন্ধ সংযোগ দেওয়া শুরু হয়েছে। ধীরে ধীরে দক্ষিণ চট্টগ্রামের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তিনি জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কোন এক জায়গায় শর্ট সার্কিট হয়েছে। এর আঘাত ট্রান্সফরমারে লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন বাড়তে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক আবদুল মালেক জানান, খবর পেয়ে তিনটি ইউনিটের ৭টি গাড়ি ঘঠনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলে ট্রান্সফরমারে তেল থাকায় কিছুক্ষণ পর পর আগুন জ্বলে উঠছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.