জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র কাজ শুরু

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে।

শনিবার সকালে ষোলশহর ২ নম্বর গেইটের চশমা খালে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কাজ শুরু হয়।

পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। সিডিএ’র নেওয়া এ প্রকল্পের বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

শুরুর দিনে নগরীর চশমা খাল ছাড়াও মুরাদপুর এলাকার সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন খাল ও বহদ্দারহাট মোড়ের বড় নালা পরিষ্কার করা হয়েছে বলে জানান এ প্রকল্পের উপ পরিচালক কাজী কাদের নেওয়াজ।

তিনি বলেন, “জলাবদ্ধতা নিরসনের জন্য নালা, খাল মিলিয়ে তিন পর্যায়ের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে প্রথমদিনে ড্রেনেজ পরিষ্কার করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে খাল, নালা খননসহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে সিডিএ’র বোর্ড সদস্য কে বি এম শাজাহান, প্রধান প্রকৌশলী মো. জসিমউদ্দিন, সচিব তাহেরা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.