নিজস্ব প্রতিবেদক:: নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা, ভোগ্য পণ্য ও জামা-কাপড়ের মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে চট্টগ্রামের চেম্বার সমুহ, বিশিষ্ঠ ব্যবসায়ী সংগঠন, দোকান মালিক সমিতি, মার্কেট -বাজার সমিতি, আমদানীকারক, পাইকারী বিক্রেতা, শপিং মল, সুপারশপ মালিক সমিতি, সরকারী কর্মকর্তা, ক্যাব নেতৃবৃন্দ ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে করনীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আগামি ০৩ মে বৃহস্পতিবার ২০১৮ সকাল ১১.০০ টার সময় চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষেচট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াছ হোসেন সভায় সভাপতিত্ব করবেন।
সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় যোগাদানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুর রহমান, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
