মরা গরুর মাংস বিক্রির দায়ে আটক-২

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে মরা গরু জবাই করে মাংস বিক্রির দায়ে  ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ কসাই কে আটক করেছে। এসময় তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়  জব্দ করা হয়েছে বিক্রির জন্য দোকানে মজুদ করা  প্রায় ২মণ গরুর মাংস।

বৃহস্পতিবার (৩ মে ) সকাল ১১টার দিকে উপজেলা লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট ষ্টেশন এলাকায় উপজেলা ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

আটক কসাইরা (মাংস বিক্রেতারা) হলেন, উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার কালামিয়া পুত্র রুস্তম আলী (৪৬) ও একই এলাকার মো: আরিফ (৩২)। অভিযানের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার।

তিনি জানান, বৃহস্পতিবার  সকালে ছিকলঘাট ষ্টেশনের জৈনক আলী আহমদ নামের এক হোটল ব্যবসায়ী বাজার থেকে পাঁচ কেজি গরুর মাংস ক্রয় করেন। মাংস গুলো হোটেলে নিয়ে কাটার সময় বিভিন্ন পোকা-মাকড় দেখে দ্রুত মাংস বিক্রেতার কাছে নিয়ে যায়। ওইসময় স্থানীয় লোকজন লোকজন মরা গরু জবাই করে মাংস বিক্রি করার কথা জানতে পেরে দুই কসাইকে অটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাংসসহ ২ বিক্রেতা হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় জনতার সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই বিক্রেতাকে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করে।

অভিযানে এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন মাংস গুলো পরীক্ষা করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.