বাঁশখালীতে বন্য হাতির মৃত্যু

0

বাঁশখালী প্রতিনিধি:: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের মৌলভী ঘোনা নামক পাহাড়ি এলাকায় বার্ধক্যজনিত কারণে একটি বন্য হাতির মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৩ মে) সকাল ১০ টার কাঠুরিয়ারা পাহাড়ে ওই হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাতিটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন।

এ ব্যাপারে কালীপুর বনবিটের রেঞ্জ কর্মকর্তা মোঃ রইজ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ভেটেরেনারি বিভাগের ডাক্তারকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, হাতিটি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে কিছু কাঠুরিয়া
পাহাড়ে যাওয়ার পথে ওই হাতিটির নিথর দেহ একটি ছড়ার মধ্যে পড়ে থাকতে দেখে বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.