‘এই সরকারের আমলে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল’

0

নিজস্ব প্রতিবেদক:: বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, এই সরকারের আমলে দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল ছিল। পাশাপাশি দেশের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী এবং জনসাধারণের আয়ের সমতার ফলে ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।

আগামী রমযান মাসে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের যেন কোন অসুবিধা না হয় সরকার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সার্বক্ষণিক বাজার তদারকি করবেন। ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে মৌলভী পাড়া পীর বাড়ী জামে মসজিদের সরকারের উন্নয়নের তথ্যসম্বলিত প্রচারপত্র বিলি করতে গিয়ে জুমার নামাজের পর সংক্ষিপ্ত গণজমায়েতে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনসাধারণকে অবিহিতকরণ এবং চট্টল বীর আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত পীর বাড়ী জামে মসজিদের খতিব আলহাজ্ব মঈন উদ্দীন আলকাদেরী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা পর্ষদের মোতোয়াল্লী গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক পেয়ার মুহাম্মদ, পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফয়সাল।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, মহানগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, ফারহান উদ্দিন জাহেদ, অলিউর রহমান সোহেল, রহিমদাদ খান বাদশাহ, রাশেদ চৌধুরী, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, মো: নুরুজ্জামান, আবু বক্কর সিদ্দিকী পলাশ, সমাজসেবী মো: জাফর, হাজী ফেরদৌস ইউসুফ, হাজী মো: আমিন, মো: দেলোয়ার, মনজুরুল আলম, হাজী তোতা মিয়া, এয়ার মুহাম্মদ মাসুম, মো: হাসান মুরাদ, মো: রাসেল, মো: সেলিম, আশরাফুল আলম সিদ্দিকী, মুহিদ উল্লাহ আরবি, জাবেদ হোসেন রাব্বি, রফিক রাজু, সুলতানুল আরেফিন, মো: বিপুল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বশান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার দক্ষণ কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে তাদের পুনর্বাসন ও প্রত্যাবর্তনের ব্যাপারে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে সমঝোতার মাধ্যমে একটি ঐক্যমতে পৌঁছেছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ অচিরেই সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জন করবে। শেষে আলহাজ্ব ফরিদ মাহমুদ মুসল্লিদের হাতে বাংলাদেশ সরকারের উন্নয়নের তথ্যসম্বলিত প্রচারপত্র তুলে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.