সিটিনিউজ ডেস্ক:: বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে বামাক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রাক্তন বিচারপতি আমীরুল কবীর চৌধুরীর স্মরণ সভা সংগঠনের সভাপতি বামাক ডেপুটি গভর্নর আমিনুল হক বাবুর সভাপতিত্বে আজ সন্ধ্যায় ওয়েল পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক চট্টলার কৃতী সন্তান অনলবর্ষী বক্তা আমিনুল ইসলাম আমিন।
সংগঠনের যুগ্ন সম্পাদক মাসুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক নোমান উল্লা বাহার এর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বামাক এর বিশেষ প্রতিনিধি এবং আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আসাদুর রহমান, দক্ষিণ জেলা শাখার সভাপতি বাবু অজিত কুমার, মহানগর নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খান, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন ভুইয়া, মহানগর সহ-সভাপতি লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মেট্রোপলিটন আঞ্চলিক শাখার সিনিয়র সহ-সভাপতি সাহেদ মোহাম্মদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান জামান, আঞ্চলিক শাখার যুগ্ম-সম্পাদক মোর্শেদ আলী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সহ নেতৃবৃন্দ।
এতে আরো বক্তব্য রাখেন বামাক আঞ্চলিক শাখার ইমদাদ চৌধুরী, চৌধুরী কে এন এম রিয়াদ, শেখ ওয়ালিদ হাসান, বখতেয়ার উদ্দিন, দিপক বড়ুয়া, মশিউর রহমান ইমরান এড. তাম্মি শাহীন, মহানগর শাখার যুগ্ম সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, যুগ্ন অর্থ সম্পাদক লিয়াকত আলী, সহ-প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকি, দপ্তর সম্পাদক জাহিদ তানছির, সমাজ কল্যান সম্পাদক আলমগীর বাদশাহ, সহ-ত্রাণ বিষয়ক দিদারুল আলম, নির্বাহি সদস্য সাইফুল ইসলাম এবং ইপিজেড থানা, চকবাজার থানা, ডবলমুরিং থানার নেতৃবৃন্দ।
