শেয়ার কারসাজি, ২ পরিচালকের কারাদণ্ড

0
সিটিনিউজবিডি :  সোমবার বিশেষ আদালতের বিচারক হুমায়ুন কবির মামলার রায় ঘোষণা করেন। আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- চিক টেক্সটাইলের দুই পরিচালক মাকসুদুর রসূল ও ইফতেখার মোহাম্মদ।
তাদের প্রত্যেককে চার বছরের কারাদণ্ড প্রদানের পাশাপাশি আদালত ৩০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মাসুদ রানা জানান, কারসাজির মাধ্যমে শেয়ারের দরবৃদ্ধি ও অবৈধভাবে মুনাফা অর্জনে চিক টেক্সটাইলের দুই পরিচালক মাকসুদুর রসুল ও ইফতেখার মোহাম্মদের জড়িত থাকার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে বিএসইসির আইন অনুযায়ী আদালত তাদের প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়য়ে ৩০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়ে আদালত বলেন, আসামিদের গ্রেফতার করার পর অথবা তারা আত্মসমর্পণ করার পর থেকে এ রায় কার্যকর হবে।
কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়ানোর অভিযোগে ১৯৯৭ সালের ২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.