শাবির ঘটনায় চবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্র নামধারী দুষ্কৃতিকারীদের হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনছুর এবং সাধারণ সম্পাদক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান তারা।

বিবৃতিতে রোববার (৩০ আগস্ট) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর হামলার এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে তারা বলেন, এ ধরনের হামলা গোটা শিক্ষক সমাজের জন্য অবমাননাকর, অগ্রহণযোগ্য ও শিক্ষার পরিবেশ এর জন্য চরম হুমকিস্বরূপ।

ছাত্র নামধারী দুষ্কৃতিকারীদের এ হামলার প্রভাব অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পড়তে পারে আশংকা প্রকাশ করে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং অভিযুক্ত ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি জোর দাবি জানান তারা।

এ ব্যাপারে শাবিপ্রবি উপাচার্যকে শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান ও শিক্ষকদের সমস্যা সমাধানে ছাত্রদের সম্পৃক্ত না করার পরামর্শ দিয়ে বিবৃতিতে তারা বলেন, শিক্ষক সংশ্লিষ্ট ব্যাপারে ছাত্রদের ব্যবহার শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও সমাজে শিক্ষকদেও ভাবমূতির্র জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের জন্য চরম বিব্রতকর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.