‘শ্রমিকরা দেশের অমূল্য সম্পদ’

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, শ্রমিকরা দেশের অমূল্য সম্পদ। তাই বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বুধবার (৯ মে) রোজ বিকাল ৫ টায় আমিন জুট মিলস্ নবনির্বাচিত সিবিএ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আমিন জুট মিলস্ দক্ষিণ গেইটস্থ শহীদ মিনার চত্বরে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিনি আরো বলেন, আমিন জুট মিলস্ সিবিএ এবং নির্যাতিত শ্রমিক কর্মচারী ভাই-বোনদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সিবিএ সভাপতি মো: আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মোস্তফার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আমিন জুট মিলস্ সিবিএ উপদেষ্টা ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, ৭ ও ৮ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলীম, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দলিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রফিউল হায়দার রফি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৪৩নং সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুল মালেক। আরো উপস্থিত ছিলেন সিবিএ নেতা মো: হালিম, মো: মোস্তফা, মো: আলতাফ, মো: বাবুল, মো: জসিম, মো: আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.