চকরিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক-২

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি নোহা গাড়ির তেলের ট্যাংক থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

১১ মে শুক্রবার বেলা পৌনে ১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন বানিয়ারছড়া ঢালার আমতলী এলাকায় নোয়া গাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ।

এসময় নোয়া গাড়িটি জব্দ করে গাড়ির চালক ও হেলফারকে আটক করা হয়েছে। 

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মোহাম্মদ নুরে আলম, জানান এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মূখী (ঢাকা মেট্রো: চ ১৫-৫৪৫১) একটি নোহা গাড়ী ওই স্থানে পৌছলে সন্দেহ হওয়ায় জোর পূর্বক থামানো হয়। পরে চেক করিয়া তেলের ট্যাংকির উপরে চ্যাসিসের সাথে সুকৌশলে লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় গাড়ীটি জব্দ ও পাচারে জড়িত গাড়ীর চালক ও হেলফারকে আটক করা হয়েছে। তারা হলেন কক্সবাজার সদরের রোমালিয়ার ছড়া গ্রামের মোহাম্মদ কলিম উল্লার ছেলে মো: নাছির উদ্দিন (৩৮), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্বদোহাজারী গ্রামের নবাব আলীর ছেলে মো: আবুল কালাম (৩৫)।

তিনি জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও গাড়ী পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।আটকদের বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযানে তার সাথে ছিলেন এস. আই মো: মিজানুর রহমান সহ পুলিশ দল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.