চট্টগ্রাম শিক্ষা মেলা’র উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজ :: শিক্ষামুলক সংগঠন চট্টগ্রাম শিক্ষা মেলা ‘র উদ্যেগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার (১১ মে) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অষ্টম থেকে দশম শ্রেণীর মেধা বিকাশের বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সাধারণ জ্ঞান ও ইংরেজির উপর উক্ত বৃক্তি পরীক্ষার আয়োজন করা হয়।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আ ফ ম ইউসুফ, চট্টগ্রাম শিক্ষা মেলা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.এইচ জুয়েল (বিএস সি),সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম।
সভাপতি এ.এইচ জুয়েল বলেন, ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান ও ইংরেজীতে দক্ষতা বৃদ্ধি এবং মেধা বিকাশের লক্ষ্যে উক্ত মেধা বৃক্তির আয়োজন। ভবিষ্যতে সমগ্র সীতাকুণ্ডব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে চট্টগ্রাম শিক্ষা মেলার উদ্যেগে এধরণের বৃক্তির আয়োজন করা হবে।
এ.এইচ জুয়েল বলেন, প্রথমবারের মতো এ আয়োজনে শিক্ষার্থীদের কাছ থেকে কোন রকম ফি ছাড়াই আমি ব্যক্তিগত খরচে এই মেধা বৃক্তির আয়োজন করেছি।
