সাদার্নে পুরকৌশল বিভাগের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা’১৮ অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা-২০১৮ এর বাংলা ও ইংরেজি মাধ্যমের ফাইনাল সম্প্রতি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ,পিইঞ্জ।

সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও প্রভাষক ওমর সাদাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনালে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক অমৃতা দাশ ও ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শাফিন মো. জন।

বিচারক ছিলেন সাধারণ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জমির উদ্দীন, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত ও  প্রভাষক সায়মা আখতার, ফারিয়া শাররিন, এস. এম. সাজীবুর রহমান, ও ওমর সাদাব চৌধুরী। 

ফাইনালে বিতর্কের বিষয় ছিল “ সরকার জলবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে” এবং Ges Socio-Economy Effect on Bangladesh after Becoming a developing country”।

বাংলায় বিপক্ষ দল RCE-13 ও ইংরেজিতে পক্ষ দল RCE-19 ব্যাচ  বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং উভয় মাধ্যমে রানার্স আপ হয় RCE-14 ব্যাচ।

ফাইনালে বাংলা ও ইংরেজি মাধ্যমে সেরা বিতার্কিক নির্বাচিত হন মোঃ জমিরুল আলম ও মোঃ শেখ সোহরাব হোসেইন ।

প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ বলেন, “আমরা আমাদের শিক্ষার্থীদের রোবট বানাতে চাই না। ইট, সিমেন্ট এর পড়াশুনার পাশাপাশি আমরা তাদের যোগ্য মানুষ গড়ে তুলতে চাই। পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকর্তাদের মেধা ও মননশীলতার অনুশীলনে পুরকৌশল বিভাগ বদ্ধ পরিকর।

বিতর্ক  প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের নেতৃত্ব বিকাশের অনুশীলন ঘটে। দেশের ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের এখন থেকেই বিতর্ক চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে সহায়ক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.