নিজস্ব প্রতিবেদক:: শুভ কাজে সবার পাশে শ্লোগানে দৈনিক কালের কন্ঠ’র পাঠক সংগঠন ‘শুভ সংঘ’ এর ৫৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের হলে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা নিয়াজ মোর্শেদ এলিট।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কালের কন্ঠ’র ব্যুরো প্রধান মুস্তফা নঈম, রোভার স্কাউট চট্টগ্রাম জেলার কমিশনার মুহাম্মদ কামাল উদ্দিন।
এতে রিয়াজ রহমান চৌধুরীকে সভাপতি ও এবিএম ইকবাল হায়দারকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ সভাপতি উম্মে তারান্নুম, তানভীর আহমেদ, দেলোয়ার হোসেন শিপন, লাবীব মুহাম্মদ ত্বকী, যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়সাল উদ্দিন, তারমিন আকতার, রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন ওয়ারেচী, যুগ্ন সাংগঠনিক সম্পাদক নুরছাত বেগম, মাহমুদুল হাসান রিফাত, দপ্তর সম্পাদক ইব্রাহিম সবুজ, উপ দপ্তর সম্পাদক শারমিন আকতার, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন জাহিদ, প্রচার সম্পাদক শাহেদ তালুকদার, উপ প্রচার সম্পাদক শারমিন আকতার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফজলুল করিম নোমান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন রিয়াদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকিয়া সাবেরা সোলতানা, সমাজ কল্যান সম্পাদক মুহাম্মদ ওয়াজেদ, উপ-সমাজ কল্যান সম্পাদক ছাদিব সোবহান, মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিন সোলতানা মিতু, উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা আকতার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা উর্মি, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসিফ আলম, উপ-আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষনা বিষয়ক সম্পাদক আবদুল হাকিম, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহিম, উপ ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক অমিত দাশ, বিতর্ক বিষয়ক সম্পাদক সুমাইয়া আকতার, কর্মসূচী পরিকল্পনা সম্পাদক মঈন উদ্দিন আরেফীন, উপ কর্মসূচী পরিকল্পনা সম্পাদক হৈমন্তী দাশ, ও কার্যনির্বাহী সদস্যরা হলেন ফাহমিদা তাবাস্সুম, মেরিন আকতার, রিফাত শারমিন, মোমেনাতুন কলি, নাজেহাতুন নেছা, সাইফুল ইসলাম, মুহাম্মদ তাওহিদুল ইসলাম, শহিদুল আলম, মতিউর রহমান শ্রাবণ, মঞ্জুরুল আলম, সাইদুল সাকিব, হামিদ হোসেন আজাদ, কৌশিক মজুমদার, জেরিন সোবহা ও তানজিদ চৌধুরী।
