চকরিয়ায় অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে ছাই

0

চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ার উপকুলীয় বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত অর্ধশতাধিক কাঁচা ও সেমিপাকা দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

আজ শনিবার (১২ মে) রাত সোয়া ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজারের একটি চায়ের দোকান থেকে হঠাৎ বৈদূতিক গোলযোগে হঠাৎ আগুন ধরে যায় বলে জানায় স্থানীয়রা।

এসময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা আগুন নেভাতে আসতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজনের উপর হামলা করেছে। এতে সাতজন ফায়ার সার্ভিস কর্মী হয়েছে। ভাংচুর করা হয় গাড়িসহ সরঞ্জামাদি।

স্থানীয় সূত্র জানায় শনিবার রাত সোয়া দুইটার দিকে বদরখালী বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তূদিকে ছড়িয়ে যায়। কিন্তু চকরিয়া পৌর সদর থেকে ১৫ কি:মি: দূরে ফায়াস সার্ভিস দল আসতে অনেক দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন ফায়ার সার্ভিস দলের হামলা করে।

এতে লোকজনের হামলা মুখে ফায়ার সার্ভিস দল আগুন না নিভিয়েই পালিয়ে যায়। এতে বাজারের অর্ধশতাধিক দোকান আগুনে পুড়ে যায়। ফলে ক্ষয়ক্ষতি আরো বহুগুণে বেড়ে যায়।

বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন আগুনে অন্তত ৪৭ টি দোকান পূড়ে গেছে। পূড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডারের দোকান, হার্ডওয়ার দোকান, ডিসফেন্সারী, মোবাইল দোকান, ফলের দোকান, মাছের আড়ৎ, মুদির দোকান, পানের দোকান ও হোটেল ।

এ ব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা করায় তাঁরা আগুন না নিভিয়েই ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে এসেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.