নিজস্ব প্রতিবেদক:: নগরের হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম ওয়াসার গ্রাহক সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৪ মে) দুপুর ১২টায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এ গ্রাহক সমাবেশ শুরু হয়।
নিজেদের সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিতকরণ এবং তাদের মধ্যে সেবাবিষয়ক সচেতনতা সৃষ্টি করতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।
সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক নুরুল আবছার, বোর্ড মেম্বার তপন চক্রবর্তী, সোলেমান আলম শেঠ, আবিদা আজাদ, কবীর আহমেদ মানিক প্রমুখ উপস্থিত রয়েছেন।
