শোককে শক্তিতে পরিনত করতে হবে: শাহজাহান চৌধুরী

0

শহিদুলইসলাম ,কক্সবাজার :: কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি মরহুম জননেতা সিরাজুল হক বিএ ও জেলা বিএনপি সদস্য সাবেক ছাত্রনেতা মরহুম সিরাজুল হক ডালিম এর স্মরণে শোক সভা  সোমবার (১৪ মে) আবুল কাসেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চেীধুরী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ শাহাজাহান চেীধুরী।

এসময় প্রধান অতিথি বলেন, বড় অসময়ে বিএনপির দুই নিবেদিত নেতাকে হারিয়েছি। বিশ্বাস করতেও কষ্ট হয় আজ তারা আমাদের মাঝে নেই। সবাইকে মনে করতে হবে তারা দুইজন আমাদের সাথে আছে। তাই এ শোককে শক্তিতে পরিনত করতে হবে।

বিশেষ অতিথি উপজেলা ভাইস-চেয়ারম্যান, বিএনপি সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জেলা বিএনপি সদস্য সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরী, টেকনাফ পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজা, হলদিয়াপালং দক্ষিণ বিএনপি আহবায়ক দলিলুর রহমান শাহিন, জালিয়াপালং উত্তর বিএনপি সভাপতি ফজলুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সহ-দফতর সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.