সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : চট্টগ্রাম ওয়াসা সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিতকরণ এবং তাদের সেবাবিষয়ক সচেতনতা সৃষ্টি করতেই কর্তৃপক্ষ আয়োজিত গ্রাহক সমাবেশে
ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক ড. পীযুষ দত্ত জানান, গ্রাহক হয়রানিরোধে ওয়াসার সেবা কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করা হয়েছে। ক্যাশ পেমেন্টের পরিবর্তে ব্যাংক পেমেন্ট চালু করা হয়েছে।’অ্যাভারেজ বিল’ বন্ধ করতে ওয়াসার ওয়েবসাইটেও প্রত্যেক গ্রাহকের বিল দেওয়া হচ্ছে। এরপরেও কোন সমস্যা হলে অভিযোগ পাওয়ার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৪ মে) দুপুরে হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম ওয়াসা আয়োজিত গ্রাহক সমাবেশে তিনি এ তথ্য জানান।
সমাবেশে ড.পীযুষ দত্ত বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় প্রায় ৬৫ হাজার গ্রাহক রয়েছে। এরমধ্যে ১৫ হাজার গ্রাহক ‘মিনিমাম বিল’ প্রদান করেন। ১ হাজার লিটার পানি উৎপাদনে যেখানে আমাদের ১৬ টাকা খরচ হয়, সেখানে ভর্তুকি দিয়ে সাড়ে ৯ টাকায় আমরা গ্রাহক পর্যায়ে তা বিক্রি করছি। এরপরেও বিল বকেয়া রাখা দুঃখজনক। গ্রাহকের কাছে চট্টগ্রাম ওয়াসার ৭৫ কোটি টাকা পাওনা রয়েছে ।
গ্রাহক সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) নুরুল আলম চৌধুরী, প্রকল্প পরিচালক নুরুল আবছার, বোর্ড মেম্বার তপন চক্রবর্তী, সোলেমান আলম শেঠ, আবিদা আজাদ, কবীর আহমেদ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
