নিজস্ব প্রতিবেদক:: বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন, বিশেষ মহলের কারসাজিতে পবিত্র রমজান মাসে যদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। কোন সিন্ডিকেটের মধ্যে মধ্যসত্ত্বভোগী জিনিসপত্রের দাম বাড়িয়ে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে অসাধু সেই সকল ব্যবসায়িদের তালিকা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশকে অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন চক্রের কারণে যদি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়, তাহলে আওয়ামী লীগের কর্মীরা মুখবুঝে সহ্য করবে না। নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডে পবিত্র মাহে রমাজন উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেছেন।
সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদের উদ্যোগে হালিশহর যুবকল্যাণ সমিতির আয়োজনে এলাকাবাসীর মাঝে ইতফার সামগ্রী বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বেলাল হোসেন ও মো. সাহেদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, নগর মহিলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য হুরে আরা বিউটি, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা খানম, যুবনেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, যুবনেতা জহির উদ্দিন সুমন, মঞ্জুরুল আলম রিমু, মো. ইয়াছিন ভূইয়া, মো. আলমগীর, মিজানুর রহমান, আবু তৈয়ব, মো. বাবু, মো. রানা, মো. বাপ্পী চৌধুরী, মো. হাসান, মো. নাজমুল, মো. জাবেদ, মো. সাজু প্রমুখ।
