সরকারের পাশাপাশি এনজিওসমূহ কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ সম-সাময়িককালে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো থেকে অনেক এগিয়ে। মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সামর্থ্যরে অবস্থা।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য অনেক উপরে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মার্যাদা লাভ করেছে। এসবই সম্ভব হয়েছে বর্তমান সরকারের যোগ্য নেতৃত্ব এবং সম্মিলিত সকলের প্রচেষ্টায়।
এখন আমাদেরকে যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে খুব বেশী নজর দিতে হবে। এ বিপুল যুব জনগোষ্ঠীর যদি কর্মসংস্থান করতে পারি কিংবা প্রশিক্ষণের মাধ্যমে তাঁদেরকে প্রশিক্ষিত করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করতে পারি তাহলে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেশী গতিশীল হবে।
সরকারের পাশাপাশি আমাদের সকলকে যুব কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওসমূহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে ইপসা, হোপ’৮৭ বাংলাদেশ এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, কক্সবাজার’র যৌথ উদ্যোগে এবং জিসিইআরএফ, এস্প্রিট ও ইউ ফাউন্ডেশনের সহযোগিতায় “ইপসা চাকুরী মেলা, ২০১৮”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল উপরোক্ত মতামত প্রদান করেন।
ইপসা’র টীম লিডার খালেদা বেগমের সভাপতিত্বে এবং ইপসা’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর (ক্যাম্পেইন এন্ড পার্টনারশীপ) মোহাম্মদ শহিদুল ইসলামের স ালনায় উক্ত ”ইপসা চাকুরী মেলা, ২০১৮”-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসা ইয়েস প্রকল্পের ফোকাল পার্সন নাছিম বানু শ্যামলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, কক্সবাজার’র সভাপতি জনাব আবু মোরশেদ চেধৈুরী, নোঙ্গর’র নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ, বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ রাজনীতিবিদ রশিদ আহমদ প্রমূখ। দিনব্যাপি আযোজিত উক্ত চাকুরী মেলা, ২০১৮-তে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, পাঁচতারকা মানের হোটেল, নারী উদ্যোক্তা, যুব উদ্যোক্তা অংশগ্রহন করেন।
চাকুরী মেলায় সাক্ষাৎকার সেশনে কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহন করবেন সে বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। সকল অংশগ্রহনকারী উক্ত সেশনটিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।
উক্ত চাকুরী মেলায় কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার চাকুরী প্রার্থী যুব জনগোষ্ঠী অংশগ্রহন করেন এবং তাঁেদর বায়োডাটা জমা প্রদান করেন। সকল অংশগ্রহনকারী এরকম চাকুরী মেলা নিয়মিত আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি সাইমুম সওেয়ার কমল এমপি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহন করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা রেসপন্স কার্যক্রমে কক্সবাজারের স্থানীয় যুব জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার জন্য কর্মরত সকল এনজিওসমূহকে আহবান জানান।
