শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে: ফরিদ মাহমুদ

0

নিজস্ব প্রতিবেদক:: বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যা কখনো কল্পনা করেনি, তা তিঁনি করে দেখিয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, সাব মেরিন ক্রয়, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, ঢাকা সিটি মেট্রোরেল এর মত আধুনিক মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা বাংলাদেশে বর্তমানে উন্নয়নের যে মেগা প্রকল্পগুলো কর্মকান্ড চলছে তা বাস্তবায়তি হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। ৮ নং শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা আরাকান সোসাইটিতে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে ফরিদ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি শুক্রবার (১৮ মে) জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সাবেক মেয়র মরহুম আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শীর্ষ নেতৃবৃন্দের অপকর্মের ঘানি টানতে গিয়ে একটি দল আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অপশাসন, অর্থ পাচার, দূর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ পৃষ্টপোষকতা, অর্থ তছরুপ, সীমাহীন দূর্নীতির কারনে আজ তাদের নেতৃত্ব প্রশ্নের সম্মুখীন।

মিলাদ পরিচালনা করেন ইমাম হাফেজ মোঃ গোলাম কিবরিয়া। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আক্তার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, নগর যুবলীগনেতা আশরাফুল গনি, মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ আবু তাহের, মোঃ মুসা, নগর স্বেচ্ছাসেবক লীগনেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাঈম, আরাফাতুল মান্নান ঝিনুক, ইরফান মান্নান কনক, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা ইয়াসিন ভুঁইয়া, শাহ্ মিজান, সাইফুল মান্নান, ইসতিয়াক চৌধুরী, আরাফাত খাঁন প্রমুখ।

মিলদ শেষে মসজিদের খতিব, মুয়াজ্জিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গেরে হাতে সরকারের উন্নয়নের তথ্য সমৃদ্ধ প্রচার পত্র তুলে দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.