শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক:: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা একটি ফ্লাইটের শৌচাগারে ৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

শনিবার (১৯ মে) বেলা পৌনে একটার দিকে ফ্লাইটটি অবতরণ করে।

কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, মালিকবিহীন অবস্থায় বিজি ১৩৬ ফ্লাইটের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

তিনি জানান, মালিকবিহীন হওয়ায় স্বর্ণগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.