‘দহন’ ছবিতে অভিনয় করবে না বাঁধন

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘দহন’-এর নায়িকা হিসেবে অভিনয়ের কথা ছিল লাক্স তারকা আজমেরি হক বাঁধনের। কিন্তু  ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বাঁধন।

ছবিতে বাঁধনের জায়গায় নতুন কে অভিনয় করছেন এ বিষয়ে এখনো গণমাধ্যমে কিছু বলেননি ছবিটির পরিচালক রায়হান রাফি।

এ বিষয়ে জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘এখনই আমি বিষয়টি নিয়ে কথা বলতে চাই না।  বাঁধন ছবিটি করবেন না। এটা নিশ্চিত। এখন বাঁধনের জায়গায় কে অভিনয় করবেন এ বিষয়ে প্রযোজক সিদ্ধান্ত নেবেন।’

রায়হান রাফি আরো বলেন, ‘আমরা আগামী মাসের ১ তারিখ থেকে ছবির শুটিং করছি। কিন্তু আমাদের শিডিউলের সাথে বাঁধন ম্যাডাম শিডিউল মেলাতে পারছেন না। তিনি আমাদের জানিয়েছেন, ওই সময়টাতে  উনার  ব্যক্তিগত কাজ রয়েছে। যে কারণে তিনি এই ছবিতে অভিনয় করতে পারবেন  না। ’

গত ৩০ এপ্রিল সোমবার ঢাকা ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে  বাঁধনকে নতুন ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও এমপি রহমত উল্লাহ।

‘দহন’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি ও সিয়াম। রায়হান রাফি এর আগে এই জুটিকে নিয়ে ‘পোড়া মন ২’ ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.