বিন্নাঘাস প্রকল্প উদ্বোধন করলেন থাই রাজকন্যা

0

নিজস্ব প্রতিবেদক:: পাহাড়ক্ষয় রোধে চট্টগ্রাম নগরীতে বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ‘ভেটিভার’ গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন থাইল্যান্ডের রাজকন্যা সাইপাট্টানা ফাউন্ডেশনের মহাচক্রী সিরিনধরণ।

বুধবার সকালে নগরের বাটালি হিলের মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাসও রোপণ করে এ পাইলট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন।

বিন্নাঘাসের উদ্ভাবনকারী বুয়েটের অধ্যাপক বিজ্ঞানী ড. শরীফুল ইসলাম। নগরের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে ভেটিভার (বিন্নাঘাস) সেন্টার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের কাজ করছে মেসার্স জয় ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন এর নেতৃত্বে সফরকারীদল বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল ৯টা ১০ মিনিটে চট্টগ্রামে আসেন। তিনি দুপুরে স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে। পরে চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি শেষে একইদিন বিকেল ৫টা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.