পুলিশের অভিযানে ৭ ছিনতাইকারী আটক

0

নিজস্ব প্রতিবেদক:: ধনাঢ্য পরিবারের বিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট করেন তারা। ‘বড় ভাই’ পরিচয়ে জুড়িয়ে দেন আলাপ। অতঃপর সুযোগ বুঝে ছোট ভাইদের দামি মোবাইল নিয়ে মারেন চম্পট।

বুধবার (৩০ মে) সকালে এসব তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আটক বড় ভাইরা হলেন গোলাম রসুল সানি (২২), জেবিন (২৮), শহিদুল ইসলাম সেন্টু (৩০), নাঈম হোসেন (২০), আবু হেনা রনিক (২২), আক্তার হোসেন মামুন (২০) ও সাব্বির খন্দকার (২০)।

ওসি মহসীন বলেন, শাওমি এমআই মডেলের একটি মোবাইল ফোন ছিনতাইয়ের সূত্র ধরে তিনপোলের মাথা এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক ছিনতাইয়ের মামলা আছে।

তিনি বলেন, নগরের বিভিন্ন ধনাঢ্য পরিবারের সন্তানদের টার্গেট করে তাদের সঙ্গে বড় ভাই পরিচয়ে ভাব জমাতো এসব ছিনতাইকারী। পরে সুযোগ বুঝে ভয়-ভীতি প্রদর্শন করে দামি মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করতো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.