অবশেষে মুক্তি পেল ‘সাঞ্জু’র ট্রেইলার (ভিডিও)

0

বিনোদন জগৎ, সিটি নিউজ :: ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল সঞ্জয়ের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’র ট্রেইলার। টিজারের মতো ট্রেইলারেও প্রশংসিত হয়েছেন রণবীর কাপুর। সঞ্জয়ের লুক, বডি, সংলাপ বলার ধরন সবকিছুতেই বেশ মানিয়ে নিয়েছেন তিনি। এরই মধ্যে ছবিটির ট্রেইলার ঝড় তুলেছে ইউটিউবে। ইউটিউবে ট্রেইলারটি দেখা হয়েছে প্রায় ১২ কোটি বার।

ছবিটিতে উপস্থাপন করা হয়েছে সঞ্জয় দত্তের গত তিন দশকের নানা ঘটনাপ্রবাহ। চলচ্চিত্রজীবন থেকে ব্যক্তিজীবন, বন্ধুদের সঙ্গে উদ্দাম জীবন থেকে শুরু করে অপরাধ জগতের সঙ্গে সখ্য, আবার সবকিছু পেছনে ফেলে বলিউডে ফিরে আসা—কোনো কিছুই বাদ যায়নি ট্রেইলারে।

ছবিতে সঞ্জয়ের জীবনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক বলিউড তারকা।

ছবিতে রণবীর কাপুর  ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

বিটির পাণ্ডুলিপি লেখার পাশাপাশি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। প্রযোজনায় রয়েছেন বিধু বিনোদ চোপড়া। চলতি বছরের ২৯ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.