অনুপম সেনসহ ৩ ব্যক্তিকে আনসারুল্লাহ’র হুমকি

0

সিটিনিউজবিডি : প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বরেণ্য শিক্ষাবিদ ড. অনুপম সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট অশোক কুমার দাশকে হুমকি দিয়েছে উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম।

বুধবার সকাল ৭টা ৩৪ মিনিটে মোবাইলে ক্ষুদে বার্তার পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানান অ্যাডভোকেট অশোক কুমার দাশ। দুপুরে এ বিষয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। জিডি নম্বর ১৩০।

অশোক কুমার দাশ বলেন,‘সকাল ৭টা ৩৪মিনিটে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ড. অনুপম সেন, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং আমাকে হুমকি দিয়ে ০১৮৭৬২১৪৬৯৪ নাম্বার থেকে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। ক্ষুদে বার্তাটিতে আমরা তিনজন উগ্রপন্থি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পরবর্তী টার্গেট বলে উল্লেখ করা হয়। ’

কোতোয়ালি থানার ওসি মো.জসীম উদ্দিন বলেন,‘অ্যাডভোকেট অশোক কুমার দাশ থানায় একটি জিডি করেছেন। বিষয়টি আমরা দেখছি। ’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.