অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে গ্রেফতার ৯০

0

সিটিনিউজবিডি :  যুক্তরাষ্ট্রে অবৈধ ওষুধ  তৈরি ও বিক্রির অভিযোগে ৯০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এসব ওষুধ তৈরির অভিযোগে ১৬টি অবৈধ ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

গত এপ্রিলে এ অভিযান শুরু হয় এবং মঙ্গলবার নয়জনকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (ডিইএ) জানিয়েছে, গত পাঁচ মাসে তারা ২০টি অঙ্গরাজ্য থেকে কয়েক শ কিলোগ্রাম কেমিক্যাল পাউডার , কয়েক হাজার লিটার তরল স্টেরয়েড ও ২০ লাখ ডলার জব্দ করেছেন। ওষুধ নিয়ন্ত্রক সংস্থা পরিচালিত অপরাশেন সাইবার জুস অভিযানে এসব জব্দ করা হয়েছে।

ইন্টারনেটকে যোগাযোগের মাধ্যমে হিসেবে ব্যবহার করে চীন থেকে যেসব ল্যাবরেটরিগুলো গোপনে যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানি করে সেগুলোর ওপর নজরদারি করে থাকে থাকে অপারেশন সাইবার জুস।

ডিইএর মুখপাত্র চাক রোজেনবার্গ বলেন, অসংখ্য তরুণ স্টেরয়েডের অপব্যবহারের মাধ্যমে তাদের দেহ ও জীবন ধ্বংস করছে। কিন্তু এই অপারেশনের মাধ্যমে বিশ্বের অবৈধ স্টেরয়েড মার্কেটের ওপর হামলা চালানো হয়েছে এবং এর বিপদ ও কুফল সামনে আনা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.