সিটি নিউজ, সীতাকুন্ডঃ সীতাকুন্ডের ঐতিহ্যবাহী ভাটিয়ারী হাজ্বী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ নাজীম উদ্দিন।
বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিটি গঠন করতে পারেনি কর্তৃপক্ষ সীমাবদ্বতার কারনে। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ নিয়মানুযায়ী আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সকলে একমত হয়ে বোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন করেন, এতে সভাপতি হিসেবে নাজীম উদ্দিন এর নাম প্রস্তাব করলে বোর্ড তা অনুমোদন দেন।
এদিকে আলহাজ্ব নাজীম উদ্দিন স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সভাপতি মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
