‘যুদ্ধাপরাধী আইসক্রিম’ বানালো চীন

0

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আইসক্রিম তৈরি করেছে একটি চীনা কোম্পানি। যুদ্ধের একটা সময় অর্থাৎ ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন গেন হিদেকি তোজো। আর তাঁর মুখের আদলে এই আইসক্রিমটি তৈরি করেছে ওই কোম্পানি। তারা এই আইসক্রিমটির নাম দিয়েছে ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’।

একটি চীনা বার্তা সংস্থা জানিয়েছে, সাংহাইভিত্তিক ওই আইসক্রিম কোম্পানিটি চাইছে অন্তত ১০ হাজার চীনা নাগরিক যেন এই আইসক্রিমটি খেতে পারে। জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ওই সময়টার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তাদের এই উদ্যোগ।

চীনা মুদ্রায় প্রতিটি আইসক্রিমের দাম পড়বে ৩০ ইউয়ান অর্থাৎ প্রায় সাড় চার ডলার। দাম এতো বেশি রাখার পক্ষে যুক্তি হিসেবে কোম্পানিটি জানিয়ছে, আইসক্রিমটি থ্রি-ডি প্রিন্ট করা।

তবে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতে কোম্পানির এ উদ্যোগের সমালোচনা করা হয়েছে। তাদের মতে, আইসক্রিম বানানোর এই চিন্তাটা খুবই হাস্যকর। এই আইসক্রিম যেভাবে বিপণন করা হচ্ছে তা বিকৃত রুচিরই পরিচয় দেয়।

আবার অনেকে বলছেন, আইসক্রিমটিতে যে মুখের আদল দেয়া হয়েছে অনেকে সেটা মহাত্মা গান্ধীর মুখের আদল ভেবে ভুল করতে পারেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.